১ অক্টোবর স্বতন্ত্র পরিচালকের ভূমিকা নিয়ে ডিএসইর সেমিনার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৯-২৬ ১৩:৩৭:৩২


ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় স্বতন্ত্র পরিচালকের ভূমিকা বিষয়ে সেমিনার আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১ অক্টোবর, বিকাল ৩টায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হল রুমে ‘ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য স্বতন্ত্র পরিচালকের ভূমিকা’ শীর্ষক এ সেমিনারটি অনুষ্ঠিত হবে। আর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৯ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করেছে ডিএসই।

সেমিনারে ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির কমিশনার প্রফেসর মো: হেলাল উদ্দিন নিজামী। এছাড়াও ৩০ সেপ্টেম্বর ডিএসইর আয়োজনে ‘রিং দ্যা বেল ফর ফাইন্যান্সিয়াল লিটারেসি’ নামে আরো একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

সান বিডি/এসকেএস