অনলাইনে জানানো যাবে পুঁজিবাজার সংশ্লিষ্ট অভিযোগ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৯-৩০ ১৫:২৪:৫০
পুঁজিবাজারে বিভিন্ন সমস্যা ও অনিয়মের বিষয়ে বিনিয়োগকারীদের অভিযোগ সম্পর্কে জানতে অনলাইন মডিউল চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার বিএসইসি কার্যালয়ে এর উদ্বোধন করা হয়েছে।
এসময় বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, কমিশনার হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, নির্বাহী পরিচালক মাহবুবুল আল, ফরহাদ আহমেদ উপস্থিত ছিলেন।
কাস্টমার কমপ্লেইন্ট অ্যাড্রেস মডিউল (সিসিএএম) নামে তৈরি করা এই সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা বিএসইসির ওয়েবসাইটের এই উইন্ডোতে প্রবেশ করে সহজেই অনলাইনে ফরম পূরণের মাধ্যমে যেকোনো অভিযোগ দাখিল করতে পারবেন।
সান বিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













