কোন লভ্যাংশ দেয়নি মেঘনা পেট

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-২৮ ১৬:০৩:৪৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ  লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ দেয়নি। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৩ টাকা ৯১ পয়সা।

সানবিডি/ঢাকা/এসআই