নোবিপ্রবি’র ভর্তি পরিক্ষার ফল প্রকাশিত

:: আপডেট: ২০১৯-১১-০৫ ১২:১৬:৫৯


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে ভর্তি কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

এবারের পরীক্ষায় মোট আবেদনের সংখ্যা ছিল ৬৮ হাজার ৭৬০টি; যার মধ্যে মোট পাশের হার ৬১ দশমিক ৮৫ শতাংশ। পাশের হার এ ইউনিটে ৭১ দশমিক ২৩ শতাংশ, বি ইউনিটে ৭৩ দশমিক ৫৯ শতাংশ, সি ইউনিটে ৬২ দশমিক ৭৫ শতাংশ এবং ডি ইউনিটে ৪৯ দশমিক ৪৬ শতাংশ, ই ইউনিটে ৪৪ দশমিক ৮৯ শতাংশ এবং এফ ইউনিটে ২৭ দশমিক ৮৫ শতাংশ।

ফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, শিক্ষা অনুষদের ডিন এবং পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যাস উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নেওয়াজ মো. বাহাদুর, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষকরা।

উল্লেখ্য, ১নভেম্বর (শুক্রবার) “এ” এবং” বি” ইউনিটের পরীক্ষা এবং দ্বিতীয় দিন ২ নভেম্বর ( শনিবার) ’সি’,’ডি’,’ই’,’এফ’ সহ মোট ৬ টি গ্রুপের অধীনে
৩০টি বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট উপস্থিতির সংখ্যা ছিলো ৫৬,৭৫৫ এবং গড় উপস্থিতির হার ৮২.৫৪%

সানবিডি/ঢাকা/সুদীপ্ত/এসএস