ছাত্রী হলে গাজা সেবন, আটক ৩ ছাত্রী

:: প্রকাশ: ২০১৯-১১-১৬ ১৪:১০:৫৮


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিবি খাদিজা হলের তিন শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তিন শিক্ষার্থী হলেন ব্যবসা প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রী, অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী।

হলে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, হলের মধ্যে গাঁজা সেবন প্রায় সময়ই চলে। আমরা বারবার অভিযোগ করলেও হল প্রশাসন কোনে ব্যবস্থা নেয়নি।

বিবি খাদিজা হলের প্রভোস্ট অধ্যাপক আতিকুর রহমান বলেন, বিষয়টি জানার পর সেখানে প্রক্টরিয়াল বডি ও সহকারী প্রভোস্ট পাঠানো হয়েছে। আমাদের কাছে অভিযোগপত্র এসেছে আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।

সানবিডি/ঢাকা/এসআই