বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদরে সভাপতি সুমন, সম্পাদক লাকী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৪ ২০:২২:৩৩
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ মোমেনশাহী ল’কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । উক্ত কমিটিতে মো. সুমনকে সভাপতি ও শারমিন আক্তার লাকীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে ।
গত ২৩ নভেম্বর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. নাজিম ও সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয় ।
নতুন কমিটিতে পদ পাওয়া অন্য নেতারা হলেন- সহ সভাপতি মো. সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দিলদার আলী ও নাদিরা ইয়াছমিন, সাংগঠনিক সম্পাদক মো. অলি আহমেদ সজল , প্রচার সম্পাদক সৌরভ দে, দপ্তর সম্পাদক অর্ণব দত্ত, আইন সম্পাদক মো. ইকবাল হাসান, অর্থ সম্পাদক এহসানুল হক টিটু এবং শোভা রাণী, সুমাইয়া আক্তার সিমু ও চায়না রাণী সরকারকে কার্যকরী সদস্য হিসেবে মনোনিত করা হয়েছে ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জানাতে বলা হয়েছে।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’।
সদ্য সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাকী বলেন, আমাকে সাধারণ সম্পাদক করায় কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ অনুসরন করে ’বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ মোমেনশাহী ল’কলেজ শাখা’ কে একটি শক্তিশালী শাখা হিসেবে গড়ে তুলতে চাই ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













