মিরপুরে স্থাপিত হল মানবতার দেয়াল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৪ ২২:৪৯:৫৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন আলোর সারথীর উদ্যোগে স্থাপন করা হয় মানবতার দেয়াল। মিরপুর ১ নম্বর প্রাইম ইউনিভার্সিটির বিপরীত দিকে স্থাপন করা হয় দেয়ালটি।
বুধবার(৪ ডিসেম্বর ২০১৯) দুপুর ২ টায় দেয়ালটি উদ্বোধন করা হয়।
মানবতার দেয়াল সম্পর্কে প্রাইম ইউনিভার্সিটির ছাত্র ও আলোর সারথীর সংগঠক শাহরাফিন আহমেদ সবুজ বলেন, আমরা যাতে আমাদের অপ্রয়োজনীয় কাপড় দিয়ে গরীব দুখীদের সাহায্য করতে পারি তার জন্য এই দেয়াল। যাদের প্রয়োজন তারা নির্দ্বিধায় নিয়ে যাবে। কিছু মানুষের অপ্রয়োজনীয় কিংবা দানের দ্বারা দরিদ্র মানুষের প্রয়োজন মিটানোর জন্যই আমাদের প্রচেষ্টা।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













