আগামীকাল কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-১২-০৯ ১৭:২৩:১৩


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সাংবাদিক সমিতির নির্বাচন-২০২০ সমাপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন। গত রবিবার (১ ডিসেম্বর) কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির ইসি কমিটির বিশেষ সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এ বছর সভাপতি পদে নির্বাচন করছেন  সালে আহমেদ (দৈনিক খোলা কাগজ) ও মাঈন উদ্দিন আরিফ (বৈশাখী টেলিভিশন), সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করছে এম. মেহেদী হাসান (তরুণ কন্ঠ)  ও সাজ্জাদ হোসাইন (ভোরের কাগজ), শাহিন আহমেদ  (বাংলাদেশ প্রতিদিন) ও  মিয়া  আরমান (ভোরের কাগজ)  যুগ্ন সম্পাদক পদে নির্বচন করছেন।

দৈনিক অধিকারের সবুজ আলম ফিরোজ ও আমাদের নতুন সমযয়ের  নাইম ভূইয়া  সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছে। এ ছাড়াও  দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করছে আমাদের সময়ের জায়েদ হোসেন মিশু ও সময় জার্নালের সোহান শেখ।

এ বছর কনকসাসের অর্থ সম্পাদকে নির্বাচন করছে দুই জন প্রার্থী। নতুন সময় টেলিভিশন থেকে নূরে আলম মাছুম এবং ব্রেকিং নিউজ ডট নেটের আতিক হাসান শুভ্।

নারী সম্পাদক পদে একমাত্র প্রার্থী  দৈনিক দেশ রূপান্তরের শ্রাবনী কবির এ্যামি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে ক্যাম্পাস লাইভ ২৪ এর ইমরান হোসেন ও ডেইলি ক্যাম্পাসের এইচ এম ফাহাদ নির্বাচন করছেন।

এবার নির্বাচনে সদস্য পদে নির্বাচন করছে সুমাইয়া আক্তার মিতু (পূর্বপশ্চিমবিডি  ডটকম) ,  আমির  হোসেন সবুজ মোল্লা (দৈনিক চতুর্দিক), এবং এন.জে.এইচ নোমান ( ভার্সিটি  ভয়েজ)।

গত সোমবার (২ ডিসেম্বর) ও মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা দান শেষে বুধবার (৪ ডিসেম্বর) প্রার্থিতা যাচাই-বাছাই, প্রার্থীদের খসড়া তালিকা, প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

শনিবার (৭ ডিসেম্বর) থেকে নির্বাচন পূর্ববর্তী সময় পর্যন্ত প্রার্থীরা নিজেদের নির্বাচনি প্রচার-প্রচারণা করতে পারবেন‌। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসের নির্দিষ্ট ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলবে এবং ভোট গ্রহণ শেষে দুপুর ১টায় ফল প্রকাশ করা হবে।

সানবিডি/ঢাকা/এসআই