মাহাবুব মুর্শিদের ক্যালিগ্রাফি প্রশিক্ষণ রেজিট্রেশনের সময় বাড়লো
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১২-১৯ ১৭:৫৭:০৯
৫ দিন ব্যাপী মাহাবুব মুর্শিদের ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালার রেজিট্রেশনের সময় বাড়লো। মাহবুব মুর্শিদ তার ফেসবুকে এই তথ্য প্রকাশ করেন।
পূর্বে এই সময় ছিল ২০ ডিসেম্বর ২০১৯ইং শুক্রবার, এটি বাড়িয়ে ২৪ ডিসেম্বর করা হয়।
মাহবুম মুর্শিদ বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে এই সময় বাড়ানো হয়। এতে করে তাদের অংশগ্রহন করতে সুবিধা হবে।
বাংলা সংস্কৃতি ও শিল্পকলার অন্যতম এক মাধ্যম ক্যালিগ্রাফি শিল্প। এটি মূলত অক্ষর ভিত্তিক শিল্পকলা। কোরআন, হাদীস, প্রবাদ বাক্য এবং সত্যাশ্রয়ী শব্দকে নিয়েই গড়ে ওঠে এই ক্যালিগ্রাফির প্রতিটি শিল্পকর্ম । বিশ্বের অন্যান্য দেশে ক্যালিগ্রফির জনপ্রিয়তা ব্যাপক হলেও আমাদের দেশের শিল্পী অঙ্গনে নানা প্রতিবন্ধকতা ও উপযুক্ত প্রশিক্ষনের ব্যবস্থা না থাকায় ক্যালিগ্রাফি অঙ্গন সেভাবে এগুতে পারেনি।
শিল্পী সমাজের এইসব নানামূখী প্রতিবন্ধকতাকে দূর করতেই প্রখ্যাত ক্যলিগ্রাফি শিল্পী ও আধুনিক ক্যালিগ্রাফির নির্দেশক মাহাবুব মুর্শিদ ৭ম বারের মতো বাংলা টাইপোগ্রাফি ও নিত্য নতুন অক্ষর তৈরীর কর্ম কৌশল এবং আরবী ক্যালিগ্রাফি কম্পোজিশন ও ক্যানভাসে ক্যালিগ্রাফি পেইন্টিং নিয়ে আয়োজন করতে যাচ্ছেন “ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা”
উক্ত আয়োজনে ক্যালিগ্রাফি ড্রয়িং, কম্পোজিশন, রঙের মিশ্রন, ক্যানভাস প্রস্তুতকরন এবং বাংলা ক্যালিগ্রাফি সাদৃশ্য অক্ষর তৈরির নান্দনিক ধারা শিক্ষার্থীদের শেখানো হবে।
এছাড়াও থাকছে বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগের পাশাপাশি গ্রুপ ভিত্তিক কাজ করার সুযোগ। একই সাথে ইসলামী এই শিল্পকলা যেনো প্রত্যেক শিক্ষার্থী সহজে আয়ত্ব ও মনে রাখতে পারে, সে জন্য প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিক্ষার্থীকে তথ্যভিত্তিক “ক্যালিগ্রাফি গাইড বুক” দেয়া হবে।
৫দিন ব্যাপী বাংলা ও আরবি ক্যলিগ্রাফি বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হবে এশিয়াটিক সোসাইটি গ্যালারী , নিমতলী (বঙ্গবাজারের পশ্চিম পার্শ্বে) ঢাকায়। আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ ইং। প্রতিদিন সকাল ১০তা থেকে বিকেল ৫তা পর্যন্ত । রেজিস্টেশন ফি মাত্র-৩০০০টাকা। রেজিস্টেশন চলবে ২৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত । রেজিষ্ট্রেশন করতে ০১৭৪২-৬৩০১২২ নাম্বারে বিকাশ করে শিক্ষার্থী তার নাম ও মোবাইল নাম্বার এস এমএসের মাধ্যমে জানিয়ে দিবেন।
কর্মশালা বিষয়ক যেকোন তথ্যের জন্য ০১৩০৩-২৮২২৫৪,০১৭১১-৩৫৬৮৫২,০১৭২২-৬৪৭৮১৮ নাম্বারে কল দিয়ে বিস্তারিত জানতে পারেন।
এছাড়াও ফেসবুকে ইভেন্ট সম্পর্কে জানতে ক্লিক করুন-
https://web.facebook.com/events/2457904304529823
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














