লোকসান বেড়েছে মেঘনা কনডেন্স মিল্কের
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-২৮ ১৬:১৯:০৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর’১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ঋণাত্মক ২ টাকা ১৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ঋণাত্মক ১ টাকা ৬৮ পয়সা।
এদিকে ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ঋণাত্মক ৩ টাকা ৯৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ঋণাত্মক ৩ টাকা ১৫ পয়সা। শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ০২১ পয়সা। আগের বছর একই সময় শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিলো ০৩১ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














