এস.আলম কোল্ড লভ্যাংশ বিতরণ করবে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০২-০২ ১৪:২৩:৪৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.আলম কোল্ড রোল্ড স্টিল সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিতরণ করবে। যাদের ব্যাংকে বিইএফটিএন সিমেস্টম নেই তাদের লভ্যাংশ বিতরণ করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেম আছে তাদের লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
রবিবার ২ ফেব্রুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালনি সময়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পরযন্ত লভ্যাংশ সংগ্রহ করা যাবে।
কোম্পানির ঢাকা অফিস শরীফ ম্যানসন (৬ষ্ঠ ফ্লোর),৫৬-৫৭, মতিঝিল থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে। আর যারা চট্টগ্রাম, কক্সবাজারের শেয়ারহোল্ডার তারা কোম্পানির রেজিস্ট্রাড অফিস এস.আলম ভবন,২১১৯, আসাদগঞ্জ, চট্টগ্রাম থেকে লভ্যাংশ সংগ্রহ করতে পারবে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














