নগদ লভ্যাংশ পাঠিয়েছে সোনালি আঁশ ও ডেসকো
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০২ ১৪:৪৪:৫৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সোনালি আঁশ ও ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।
সূত্র জানায়, কোম্পানি দুইটি বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে সোনালি আঁশ ১০ শতাংশ নগদ ও ডেসকো ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সানবিডি/ঢাকা/এসআই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














