প্রাণঘাতি করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৩৫০

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৩ ০৯:১৫:২৬


ক্রমেই ভয়াবহ হয়ে ওঠা প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলছে। উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের বাইরে মৃত্যুর সংখ্যা বেড়েছে। সোমবার চীন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মাত্র একজন হুবেই প্রদেশের। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৬১ জনে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৭ হাজার ২০১৫ জনে। চীনের বাইরে ফিলিপাইনে এই ভাইরাসে এক জনের মৃত্যু হয়েছে।

চীনের ৩১টি প্রদেশের সবগুলো এবং বিশ্বের অন্তত ২৫টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্ভূত পরিস্থিতিতে চীন ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে অনেক দেশ। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়া শুরু করেছে বিভিন্ন দেশ।

চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রবিবার এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে আরও দুই হাজার মানুষ। চীনের বাইরে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় দেড়শো জন।

এদিকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ক্রয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছে চীন।

সানবিডি/এনজে