ফু-ওয়াং সিরামিকসের ক্যাটাগরি পরিবর্তন, ঋণ সুবিধা বন্ধ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৩ ১০:৩০:২৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিকস লিমিটেডকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি, সোমবার থেকে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে লেনদেন করছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণ করতে পারেনি। যার কারণে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। নির্দিষ্ট সময়ে ফু-ওয়াং সিরামিক লভ্যাংশ বিতরণ না করতে পারায় ডিএসইর আইন লঙ্ঘন হয়েছে। এর ফলে বিএসইসির নির্দেশনা অনুযায়ী আজ সোমবার থেকে কোম্পানিটির শেয়ার কিনতে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














