নগদ লভ্যাংশ পাঠিয়েছে ২ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০২-০৩ ১২:৩৩:২৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে । কোম্পানিগুলো হলো: ওয়াটা কেমিক্যাল এবং হামিদ ফেব্রিক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর  ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ শেয়ার হোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। যেসব বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিইএফটিএন নেটওয়ার্কসের মাধ্যমে পাঠানো সম্ভব না তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজস্ব ঠিকানায় পাঠানো হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস