ইরানের ভয়ে ইরাকের মার্কিন ঘাঁটির নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৩ ১৫:১৩:১৭
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির নিরাপত্তা বাড়ানো হচ্ছে।সম্প্রতি ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশটির একজন প্রধান জেনারেলকে হত্যার প্রতিশোধ স্বরূপ চালানো ওই হামলায় তিনশতাধিক হতাহতের খবর দেয় তেহরান। তবে তাৎক্ষণিকভাবে পেন্টাগন হতাহতের খবর অস্বীকার করলেও এখন দফায় দফায় আহতের সংখ্যা বাড়াচ্ছে মার্কিন এই সামরিক সদর দপ্তর।
ইরাকের সংবাদ সংস্থা আল-মালোমাহ গতকাল শনিবার এক প্রতিবেদনে জানায়, ইরানি ওই হামলার এক মাস পর মার্কিন সামরিক ঘাঁটির পরিধি ও নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যদি ও হামলার পরপরই ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের জন্য ইরাক সরকারের কাছে আবেদন করে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে বলাহয়,ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর ঘাঁটি আইন আল-আসাদের এলাকা বাড়ানো হচ্ছে। এতে সৈন্যের সংখ্যা ও বাড়ানো হয়েছে। তবে ঘাঁটিগুলোর সুরক্ষায় ঠিক কী ধরনের পরিকল্পনা করা হয়েছে তার ব্যাখ্যা দিতে পারে নি ইরাকের সামরিক সূত্রগুলো।
প্রসঙ্গত, ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার প্রতিশোধ নিতে মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। ওই হামলার পর দফায় দফায় আহতের সংখ্যা বাড়াচ্ছে পেন্টাগন। প্রথমে অস্বীকার করে পরে বলা হয় হামলায় কিছু সৈন্যের মানসিক সমস্যা হয়েছে। এর কিছুদিন পর বলা হয় কিছু সৈন্য মারাত্মকভাবে আহত হয়েছে। পরে এই সংখ্যা ৬৪ করা হয়। এখন বলা হচ্ছে আহত সৈন্যের সংখ্যা প্রায় একশ।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














