আর্থিক প্রতিবেদন সংশোধন করবে সামিট পাওয়ার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০২-০৩ ১৫:১৭:৫২


পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের সামিট পাওয়ার লিমিটেড রেকর্ড ডেটের আগেই ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের অর্ধবার্ষিকী অন্তবর্তীকালীন আর্থিক প্রতিবেদন সংশোধন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের অর্ধবার্ষিকী প্রতিবেদন পরযালোচনা করে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কিন্তু অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা বিএসইসির আইনের পরিপন্থী। যার কারণে ডিএসই সামিট পাওয়ারের কাছে বিষয়টি জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে। যার জবাবে কোম্পানির আগামী ২৪ ফেব্রুয়ারির রেকর্ড ডেটের আগেই ৬ মাসের অন্তবর্তীকালীন আর্থিক প্রতিবেদন সংশোধন করবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

  ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস