কাশ্মীরে ভারতীয় সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৩ ১৭:১৭:২২


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর এলাকায় দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবার স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে জম্মুর রিয়াসি জেলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

তবে হেলিকপ্টারের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষমত হয়েছেন বলে স্থানীয় সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএনআই।

ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মুর রিয়াসি জেলায় ভারতীয় সামরিক বাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বলছে, প্রশিক্ষণ ওই হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরপরই বিধ্বস্ত হয়। জম্মুর উধামপুর থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল।

হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের তৈরি অত্যাধুনিক এই চিতা হেলিকপ্টার দেশটির প্রতিরক্ষা বাহিনীর বহরে যুক্ত হয় ১৯৭৩ সালে। ভারতীয় বিমান বাহিনীর পাশাপাশি দেশটির সামরিক বাহিনীও এই হেলিকপ্টার ব্যবহার করে।

সানবিডি/এনজে