লংকাবাংলা ফিন্যান্সের বোর্ড সভা স্থগিত
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০২-০৬ ১৪:১২:০৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনিবারয কারণে স্থগিত করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। এর আগে কোম্পানিটি আগামী ১১ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছিল। কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














