সিঙ্গার বিডির ৭৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০২-০৭ ২০:০৬:৫৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের বহুজাতিক কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৭৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ৩১ ডিসেম্বর,২০১৯ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পনি সূত্র মতে,এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৩৫ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩২ টাকা ৫ পয়সা।
আগামী ১৩ মে,২০২০ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ,২০২০।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














