ফ্লোরিডায় ‘ডুয়িং বিজনেস উইদ বাংলাদেশ’ বাণিজ্যমেলা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৮ ১৩:৫০:২৩
বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে শুরু হচ্ছে ‘ডুয়িং বিজনেস উইদ বাংলাদেশ’ শিরোনামে বাণিজ্যমেলা।
আগামী ১৮ ফেব্রুয়ারি মায়ামির কাছে ব্রাউয়ার্ড কাউন্টিতে দিনব্যাপী এ সেমিনার-প্রদর্শনী ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে বলে জানান মেলা আয়োজনে সার্বিক সহায়তাকারি সংগঠন ফ্লোরিডার ‘বাংলাদেশি আমেরিকান চেম্বার অব কমার্স’র প্রধান আতিকুর রহমান।
তিনি বলেন, “বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীদেরকেই এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। কী কী সেক্টরে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যাবে তা নিয়ে বিস্তারিত কথা বলবেন দূতাবাসের কর্মকর্তারা। এ মেলার মাধ্যমে বিনিয়োগে আগ্রহীদের একটি টিম ভিজিট করবে বাংলাদেশ। সেসময় তারা বাণিজ্যমন্ত্রী, বিনিয়োগ বিষয়ক কর্মকর্তার সঙ্গে বৈঠক ছাড়াও সম্ভাব্য এলাকা সফর করবেন।”
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














