মিলটন সফি’র কাব্যগ্রন্থ ‘নিভৃতে নির্বাসনে’র মোড়ক উন্মোচন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-০৯ ১৮:২৮:৫২
মিলটন সফি’র নতুন কবিতার বই ‘নিভৃতে নির্বাসনে’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, লেখক ও বিশিষ্ট শিশুসংগঠক লেলিন চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, কমার্স ব্যাংক সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আরকিউএম ফোরকান, আবৃতিশিল্পি লেখক ও আনন্দ ভূবন পত্রিকার সম্পাদক ইকবাল খোরশেদ উপস্থিত ছিলেন। বইটি প্রকাশ করেছে শিখা প্রকাশনী।
মিলটন সফি গত শতাব্দীর নব্বইয়ের দশকে আবির্ভূত হওয়া একজন কবি ও কথা সাহিত্যিক। মূলত কবি হিসেবেই নিজেকে পরিচয় দিতে ভালোবাসেন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘কালোপুরুষ’ প্রকাশিত হয় ২০০৪ সালে। পরের বছরই দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘একটি স্বপ্নস্নাত নারীর জন্যে প্রার্থনা’। অতঃপর হঠাৎ করেই নির্বাসন। যখন শব্দে-ছন্দে, চিত্র-কল্পে তার পরীক্ষা-নিরীক্ষা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছিলো।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














