গ্রামীণ ফোন স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১২ ১২:০৩:৫৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেড বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৩ ও ১৬ জানুয়ারি, ২০২০ স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন।
এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৭ ফেব্রুয়ারি লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














