আইপিওর টাকায় ভবন নির্মাণ করেছে এসকে ট্রিমস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১২ ১৩:৪৩:২৯
প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থের ব্যবহারের সর্বশেষ তথ্য জানিয়েছে এসকে ট্রিমস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি আইপিও তহবিল থেকে ৫.৫ তলা ভবন নির্মাণ করেছে। প্রতিটি ফ্লোরে ৩৫০০ স্কয়ার ফিটসহ মোট ১৯২৫০ স্কয়ার ফিট। এই ভবনে মেশিন স্থাপনের পর গার্মেন্টস এক্সসরিজের উৎপাদন ক্ষমতা আগের তুলনায় ৩০% বৃদ্ধি পাবে। সেলস রেভিনিউ ১৯৫ কোটি টাকার ওপরে এবং মুনাফা প্রায় ৩৫ কোটি টাকা বৃদ্ধি পাবে।
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














