প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০২-১৭ ১৬:৩৪:১৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। এর ফলে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর “এ” ক্যাটাগরির অধীনে আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।
এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত BSEC Directive No. SEC/CMRRCD/2009-193/177 and BSEC Order No. SEC/CMRRCD/2009-193/178 dated October 27, 2015 অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরীতে উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য ৩০ কার্যদিবস মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














