আলিফ ইন্ডাস্ট্রিজের ২ পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০২-১৮ ১০:৩৫:২৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ পরিচালক শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পরিচালক মো. আজিজুল ইসলামের কাছে থাকা ১ লাখ ১৯ হাজারটি শেয়ার বিক্রি করেছেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পাবলিক মার্কেটে এ শেয়ার বিক্রয় করেছেন পরিচালক। এর আগে তিনি ৩০ জানুয়ারি শেয়ার বিক্রির ঘোষণা দেন।

এছাড়া পরিচালক  মো. আজিমুল ইসলামের কাছে নিজ প্রতিষ্ঠানের মোট ২ কোটি শেয়ার বিক্রি করেছেন। বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পাবলিক মার্কেটে শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। এর আগে তিনি ৩০ জানুয়ারি শেয়ার বিক্রির ঘোষণা দেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

  ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস