করোনায় উহান হাসপাতালের সভাপতির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১৮ ১৪:২৫:৩৩
ভয়াবহ করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে যোগ দিলেন চীনের উহানে অবস্থিত উহান উচ্যাং হাসপাতালের সভাপতি লিউ ঝিমিং। করোনা ভাইরাস থেকে নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় তিনি মারা গেছেন।
চায়না সেন্ট্রাল টেলিভিশনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার। হুবেই প্রদেশের উহানে ইয়াঙ্গুয়ান স্ট্রিটে অবস্থিত এটি একটি উচ্চমানের হাসপাতাল। উহানে করোনা ভাইরাসের চিকিৎসা দেয়া হচ্ছে যে সাতটি হাসপাতালে তার মধ্যে এটি অন্যতম। উহানের মিডিয়ার খবরে বলা হয়েছে, লিউ হলেন সেখানকার নিউরো সার্জারির একজন শীর্ষস্থানীয় ডাক্তার।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














