ফারইস্ট নিটিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-১৮ ১৪:৪৭:২৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’ কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














