প্রচলিত গুজবের সাথে সম্পর্ক নেই ফার গ্রুপের
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০২-১৯ ১৬:০২:০৬
দেশের পুঁজিবাজারে প্রচলিত আছে ফার গ্রুপের বাহিরে তালিকাভুক্ত একাধিক কোম্পানির মালিকানায় আছে গ্রুপটি। তবে বিষয়টি নিয়ে গ্রুপ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে সত্যতা নেই বলে জানিয়েছেন তারা।
বাজারে প্রচলিত আছে, পুঁজিবাজারের তালিকাভুক্ত ফ্যামিলি টেক্স লিমিটেড, এসকে ট্রিমস, অলিম্পিক এক্সেসরিজ, ফরচুন সুজ লিমিটেড এবং সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড ফার গ্রুপের কোম্পানি। ফার গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, ফার গ্রুপের এমএল টাওয়ারে ভাড়াটিয়া থাকা অবস্থার ফ্যামিলি টেক্স আইপিওতে আসে।
ফার গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময় কোম্পানিটির ব্যবসা লাভজনক অবস্থা বিবেচনা করে ফার গ্রুপের কিছু সংখ্যক শেয়ারহোল্ডার ফ্যামিলি টেক্সেটের প্লেসম্যান্ট শেয়ারে বিনিয়োগ করে।
তারা জানিয়েছেন, ফার গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- আরএন স্পিনিং মিলস লিমিটেড, ফার কেমিক্যালস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এবং এমএল ডায়িং লিমিটেড। অন্য কোন তালিকাভুক্ত কোম্পানিতে এই গ্রুপের কোন বিনিয়োগ নেই। প্রকৃতপক্ষে ফার গ্রুপের তালিকাভুক্ত কোম্পানি এবং আলোচিত কোম্পানিগুলোর শেয়ারহোল্ডারদের তালিকা দেখলেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে।
গ্রুপটির সচিবরা জানিয়েছে, ফার গ্রুপের রামপুরার এমএল টাওয়ারে এক সময় ভাড়াটিয়া ছিলো ফ্যামিলি টেক্স লিমিটেড । কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পর তালিকাভুক্তি পর্যন্ত এই টাওয়ারে ভাড়া ছিলো। সেখান থেকে চলে যাওয়ার পর ফ্যামিলি টেক্সের সাথে আর কোন যোগাযোগ নেই ফার গ্রুপের। এমন কী ফ্যামিলি টেক্স বাদে উল্লিখিত অন্য কোন কোম্পানি এই গ্রুপের ভাড়াটিয়াও ছিলো না।
ফার গ্রুপের তালিভুক্ত কোম্পানিগুলোর সাথে বাজার আলোচিত কোম্পানিগুলোর প্রোসপেক্টাসে উল্লেখিত শেয়ারহোল্ডারদের তালিকা যাচাই করে কর্তৃপক্ষের বক্তব্যের সত্যতা পাওয়া গেছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














