বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে সামিট পাওয়ার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০২-১৯ ১২:১৪:১৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ২৪ ফেব্রুয়ারি কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ২০ ও ২৩ ফেব্রুয়ারি স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন।
এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২৪ ফেব্রুয়ারি লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














