ফ্যামিলিটেক্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২০ ১২:৪১:৪০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৮০০ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’১৯) এই মুনাফা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.০১ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.০৮ টাকা বা ৮০০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ইপিএস হয়েছে ০.০০৩ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ০.০২১ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.০২৪ টাকা বা ১১৪ শতাংশ।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৬৩৯ টাকায়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন্ট করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














