লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২০ ১৯:৩৬:১৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই শতাংশ নগদ । ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে মতে, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৮ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ