সার্কিট ব্রেকার ছাড়া লেনদেন করছে ৫ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০২-২৩ ১১:১৬:৩৯
পুঁজিবাজারের তালিকাভুক্ত ৫ কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণা করায় আজ কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধি কমায় কোন সার্কিট ব্রেকার থাকবে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো হলো- লিন্ডে বাংলাদেশ, আইডিএলসি ফাইন্যান্স, ইউনাইটেড ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।
লিন্ডে বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০.৯৩ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩৩৫.৭০ টাকা। শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১০২.৮৪ টাকা।
লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজিএমের সময় এবং স্থান পরে জানাবে তারা। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।
ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৬.৯৮ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩.৫৫ টাকা।
লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৩ এপ্রিল, সকাল ১০টায়, ঢাকা লেডিস ক্লাব, ইস্কাটন, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪.৫১ টাকা। আগের বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় ছিল ৫.৭৬ টাকা।
এদিকে, একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩৭.১৮ টাকা। যা আগের বছরের একই সময় ছিল ৩৬.১৭ টাকা। এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে (৯.১২) টাকা (নেগেটিভ)।
ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ৩০ এপ্রিল, সকাল ১০টায়, উৎসব, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড (বিএটি): ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ ডিভিডেন্ড দেবে। অর্থাৎ ১০টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৪০ টাকা ডিভিডেন্ড দেওয়া হবে।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫১.৩৭ টাকা। ৩১ ডিসেম্বর, ২০১৯ শেষে এই কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৯৮.৮৫ টাকা।
আগামী ২২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।
প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য “নো” ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ০.৪৩ টাকা। ৩১ ডিসেম্বর, ২০১৯ শেষে এই কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৬.৩১ টাকা।
আগামী ৩০ মার্চ সকাল ১১টায় রাজধানীর ফারইস্ট টাওয়ারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














