বিটিআরসিকে এক হাজার কোটি টাকা দিলো গ্রামীনফোন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০২-২৩ ১৬:২৬:৪৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীনফোন আদালতের নির্দেশ মেনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করছে।
রোববার দুপুর সাড়ে তিনটার দিকে বিটিআরসির চেয়ারম্যানের কাছে গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাতসহ কর্মকর্তারা এ সংক্রান্ত পে-অর্ডার হস্তান্তর করেন।
এর আগে বুধবার আপিল বিভাগ সোমবারের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে আজই গ্রামীনফোনের রিভিউ আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য রাখেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ ওই নির্দেশ দেন। এরপরই গ্রামীনফোনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা রোববার বিটিআরসিকে এক হাজার কোটি টাকা পরিশোধ করবে।
গত বছরের ২৪ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করতে সময় বেঁধে দিয়েছিলেন। আপিল বিভাগের এই আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে গ্রামীণফোন আবেদন করে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














