৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ডাচ-বাংলা ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০২-২৪ ১০:১৮:৫৬
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ডাচ বাংলা ব্যাংকের পরিচালনা বোর্ড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটি ৫০০ কোটি টাকার নন কনভারটেবল সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। যার মেয়াদ হবে ৭ বছর। ব্যাংকটি ব্যাসেল-৩ ফ্রেমওয়ার্কের আওতায় টায়ার-২ মূলধন বাড়ানোর লক্ষ্যে বন্ড ছাড়াবে।
বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পর ব্যাংকটি বন্ড ছাড়বে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














