গ্লাক্সো স্মিথক্লাইনের ৫৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০২-২৫ ১০:৩১:১৫


পুঁজিবাজারের ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত গ্লাক্সো স্মিথক্লাইন পরিচালনা শেয়ারহোল্ডারদের জন্য ৫৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিলো ৫২ টাকা ৭৫ পয়সা।  একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩২ টাকা ১৪ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস