সিটি ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০২-২৫ ১৬:২৫:৪২


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের ৩০০ কোটি টাকার ফুল্লি রিডেম্বল নন-কনভার্টেবল জিরো কূপন বন্ড এর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির ৭২০তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩ বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, আনসিকিউরড, আনলিস্টেড এবং জিরো কূপন বন্ড।

বন্ডটি ৩ বছরে পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে সিটি ব্যাংক মূলধন ভিত্তি শক্তিশালী করার কাজে ব্যবহার করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বন্ডটির ট্রাস্টি ও লীড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড কাজ করছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস