লভ্যাংশ বিতরণ করবে সিনো বাংলা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৬ ১৪:৪৩:৫৯


পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ ২০১৮- ২০১৯ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিতরণ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠাবে। আর ফোলিও শেয়ারহোল্ডারদের কোম্পানির শেয়ার অফিসে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চের মধ্যে লভ্যাংশ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিতরণ করা হবে।

কোম্পানির অফিস নাভানা ডিএইচ টাওয়ার, ৯ম ফ্লোর, ৬ পান্থপথ থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে। কোম্পানির শেয়ার অফিস থেকে যারা লভ্যাংশ সংগ্রহ করতে পারবে না, তাদের লভ্যাংশ পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস