রানার মোটরের সাথে যৌথ বিনিয়োগে আগ্রহী শ্রীলংকা 

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০২-২৬ ২২:০৮:১৪


দেশের অন্যতম শিল্প গ্রুপ রানার মোটরেসর মাধ্যমে বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী শ্রীলংকা ভিত্তিক ডেভিড পিয়েরিস মোটর কোম্পানি লিমিটেড। আজ বুধবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। বিডার চেয়ারম্যানের সাথে প্রতিষ্ঠানটির তিন সদ্যসের একটি প্রতিনিধিদল দেখা করেছেন।

বিডা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তারা বাংলাদেশের রানার মোটরস লিমিটডের মাধ্যমে অটোমোবাইল খাতে যৌথ বিনিয়োগ করতে চায়। তবে কত টাকা বিনিয়োগ করবে তা পরিস্কার করে বলেনি বিডা।

উল্লেখ, রানার গ্রুপের একটি প্রতিষ্ঠান রানান অটোমোবাইলস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত। এর সাথে রানার মোটরসের কোন সম্পর্ক নেই।

সাক্ষাতকালে প্রতিনিধিদল বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের প্রশংসা করেন। এসময়ে তাঁরা ট্যাক্স বেনিফিট, ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটিস, রপ্তানিসহ বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি ও পরিবেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বিশ্বে অর্থনীতিতে ক্রমশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ তারুণ্য শক্তির অমিত সম্ভাবনার দেশ, আমাদের রয়েছে বিশাল বাজার সেই সাথে শতভাগ রপ্তানির সুবিধা।

এসময়ে ডেভিড পিয়েরিস গ্রুপের চান্না রানাওয়াকা ও রামলি মোহাম্মদ অটোমোবাইল খাত ছাড়াও তথ্য প্রযুক্তি, অধুনিক জৈব কৃষিসহ ফিন্সাসিয়াল খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বিডার সার্বিক সহযোগিতা কামনা করেন।

এর প্রেক্ষিতে বিডার নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, পরিবেশ বান্ধব উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বিনিয়োগকারীদের সর্বচ্চো সেবা দেওয়ার জন্য বিডা সব সময়ই প্রস্তুত।

এসময়ে রানার গ্রুপের কর্ডিনেটর মোঃ আমিনুর রহমান ও জাতীয় রাজস্ব বোর্ড, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বিডার উর্ধ্বত্মন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।