স্কয়ারের ২ পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৭ ১০:৩২:১৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের স্কয়ার ফার্মাসিউটিক্যালসের দুই পরিচালক ৬ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পরিচালক মিসেস রত্না প্যাট্রা ৩ লাখ শেয়ার এবং পরিচালক অঞ্জন চৌধুরী ৩ লাখ শেয়ার ক্রয় করেছেন। বর্তমান বাজার দরে পাবলিক মার্কেট থেকে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে উক্ত মেয়ার ক্রয় করেছেন এ দুই পরিচালক। এর আগে তারা ২১ জানুয়ারি শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস