বেসরকারিভাবে হজের দুই প্যাকেজে যত ব্যয় হবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০২-২৭ ১৫:০০:১৯
আগামী ২ মার্চ থেকে শুরু হচ্ছে এজেন্সির মাধ্যমে হজ পালনে ইচ্ছুক বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন। এবার বেসরকারিভাবে ‘সাধারণ’ প্যাকেজের মাধ্যমে এবার হজ পালনে ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকা। আর ‘ইকোনোমি’ প্যাকেজে ব্যয় হবে ৩ লাখ ১৭ হাজার টাকা।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০২০’ ঘোষণার সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এসব তথ্য দেন।
হাব সভাপতি বলেন, ‘নিবন্ধন করার সময় একজন হজযাত্রীকে বিমান ভাড়া বাবদ এক লাখ ৩৮ হাজার টাকাসহ সর্বনিম্ন এক লাখ ৫২ হাজার ১৯০ টাকা জমা দিতে হবে। আগামী ৩০ মার্চের মধ্যে প্যাকেজ মূল্যের পুরো টাকা অবশ্যই সংশ্লিষ্ট হজ এজেন্সিকে পরিশোধ করতে হবে।’
তিনি বলেন, ‘এবার হজ পালনে বেসরকারিভাবে ‘সাধারণ’ প্যাকেজে ব্যয় হবে ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকা ও ‘ইকোনোম’’ প্যাকেজে ব্যয় হবে ৩ লাখ ১৭ হাজার টাকা।
তবে তৃতীয় প্যাকেজের (দামি প্যাকেজ) মাধ্যমে হজ পালনে ব্যয় কতা ধরা হয়ে হয়েছে তা জানান তিনি।
এ বিষয়ে শাহাদাত হোসাইন তসলিম বলে, ওই প্যাকেজের সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে হজ এজেন্সিগুলো ব্যায় ঘোষণা করবে।
নিবন্ধনের বিষয়ে হাব সভাপতি বলেন, ‘আগামী ২ মার্চ সোমবার থেকে চলতি বছরের বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধন কার্যক্রম চলবে ১৫ মার্চ পর্যন্ত।’
প্রষঙ্গত চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ৩০ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজে যাবেন। সবমিলিয়ে এ বছরে বাংলাদেশ থেকে হাজীর সংখ্যা সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














