রিজেন্ট টেক্সটাইলের আইপিও’র প্রজেক্টের বাণিজ্যিক উৎপাদন শুরু রোববার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৩-১৯ ০৯:০২:৩৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) টাকার প্রজেক্টের কাজ শেষ হয়েছে। আগামী রোববার থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে কোম্পানিটি। আজ বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে পুঁজিবাজারে আসে কোম্পানিটি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৫২তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি বাজারে ৫ কোটি শেয়ার ছেড়ে ১২৫ কোটি টাকা সংগ্রহ করে। এই টাকায় তৈরি পোশাক শিল্প ইউনিটে মূলধনী বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন অর্থায়ন ও আইপিওর কাজে ব্যয় করার অনুমোদন দেয় বিএসইসি। নতুন ইউনিট স্থপান সম্পূর্ণ হওয়ায় আগামী ২২ মার্চ রোববার থেকে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার সিদ্ধন্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ