২ ব্যাংকের বোর্ড সভা আজ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৩-২২ ১০:১৮:১৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিকেল সাড়ে ৩টায় ব্যাংক এশিয়ার সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

বিকেল ৩টায় মার্কেন্টাইল ব্যাংকের সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস