মার্কেন্টাইল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৩-২৩ ১০:৫৬:১৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ১১ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.০১ টাকা এককভাবে ইপিএস হয়েছে ২.৯৬ টাকা।। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৩.৫৯ টাকা (রিস্টেটেড  ৩.১২ টাকা)।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.৯৬ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.২৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫  এপ্রিল  নির্ধারণ করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস