২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ পুঁজিবাজার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৪-১১ ১১:৪৫:৫১
সরকারি ছুটির সাথে সমন্বয় রেখে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত পুঁজিবাজারের অফিসিয়াল এবং লেনদেন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (১১এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটির ধারাবাহিকতায় আগামী ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ হতে ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনা করে৷
সাধারণ ছুটির সাথে ১৭ ও ১৮ এপ্রিল এবং ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটিও সংযুক্ত৷ সরকারের এই সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এর ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ শনিবার ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে৷
একই কথা জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
পুঁজিবাজারের সাথে সাথে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ শপিংমল,তৈরি পোশাক কারখানাএবং বিমা কোম্পানিগুলোও বন্ধ থাকবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













