আল্লামা শফীকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৪-১৪ ১৭:০৫:১৭
হেফাজতে ইসলামের আমীর ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে (১০৩) উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার দুপুরে এয়ার এম্বুলেন্সে করে ঢাকা আনা হয়েছে। তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার পারিবারিক ও হেফাজতসূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা আনা হয়েছে।
এর আগে গত শনিবার বিকালে বার্ধক্যজনিতসহ কিছু শারীরিক জটিলতা দেখা দেয়ায় আল্লামা শফী চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
হেফাজত আমীরকে টিউবের মাধ্যমে খাবার দিতে হচ্ছে, বমি বন্ধ হচ্ছে না। তার ফুসফুসে পানি জমেছে এবং প্রশ্রাবে ইনফেকশন আছে বলে জানা গেছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













