১ হাজার ৫০ কোটি টাকার প্রণোদনা চায় সিএসই
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-২১ ১১:০৯:৩৯
চলমান করোনাকালীন সঙ্কটে সিএসই’র ক্ষুদ্র বিনিয়োগকারী ও ব্রোকারদের জন্য ১ হাজার ৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ প্রস্তাব করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
সোমবার সিএসই’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড ১৯ মহামারীর কারণে বাংলাদেশসহ গোটা বিশ্ব অর্থনীতি একটি গভীর মন্দার পথে চলছে। রফতানি ও বৈদেশিক রেমিট্যান্স হ্রাস পাওয়ায়, বাংলাদেশের অর্থনীতি অনিবার্যভাবে একটি ঘন ধাক্কার সম্মুখীন হতে চলেছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে দেশের শেয়ারবাজারের ক্ষুদ্র এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিভিন্ন স্টেকহোল্ডারের দুর্দশা বৃদ্ধি পেয়েছে।
এমন ভয়াবহ সঙ্কটময় অবস্থায় ক্ষুদ্র বিনিয়োগকারী ও ব্রোকারদের জন্য মোট ১ হাজার ৫০ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ প্রস্তাব করেছে সিএসই।
খাত অনুযায়ী প্রস্তাবকৃত প্রণোদনা প্যাকেজটি হল-
* মার্জিন ঋনের সুদে ৪০০ কোটি টাকা
* ব্রোকারের অফিস ব্যয়ে ৮০ কোটি টাকা
* সিএসইর কর্পোরেট করে ২০ কোটি টাকা
* বিও অ্যাকাউন্ট নবায়ন ফি ৫০ কোটি টাকা
* শুধুমাত্র সিএসই ব্রোকারদের জন্য বিশেষ ত্রান ৫০০ কোটি টাকা
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













