লভ্যাংশ দেবে না হাইডেলবার্গ সিমেন্ট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-২৩ ১৩:০২:০৮


পুজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচিত বছরে কোম্পানিটি নিট লোকসান করায় কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ঋণাত্মক। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৩০ পয়সা লোকসান হয়েছে।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৭১ টাকা ৮৮ পয়সা।

আগামী ২৪ জুন সকাল ১১টায় নারায়ণগঞ্জের তারাবোতে অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস