সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস সংশোধনী প্রস্তাব অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৪-২৯ ১৯:৩২:০৫


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ২০১৮ এর সংশোধনী প্রস্তাব কতিপয় পরিবর্তন সাপেক্ষে অনুমোদিত হয়েছে।

বুধবার কমিশনের ৭২৫ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস, ২০১৮ এর সংশোধনী প্রস্তাব কতিপয় পরিবর্তন সাপেক্ষে অনুমোদিত হয়েছে।

জনমত যাচাইয়ের নিমিত্তে পত্র-পত্রিকা এবং কমিশনের ওয়েব সাইটে সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে প্রকাশের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস