গ্লাক্সো স্মিথক্লাইনের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৫-০১ ১৭:৩৯:৪১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্ল্যাক্সো স্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে গ্ল্যাক্সো স্মিথক্লাইন শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১৪ টাকা ৯৭ পয়সা। আগের প্রান্তিকে ইপিএস হয়েছিল ১১ টাকা ০৬ পয়সা। আর কন্টিনিউয়িং অপারেশন হিসেবে ইপিএস হয়েছে ১৫ টাকা ৪৫ পয়সা, যা আগের বছর ছিল ১৫ টাকা ৭৭ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪৭ টাকা ১২ পয়সা। গত বছরের ৩১ মার্চে এনএভিপিএস ছিল ১১৫ টাকা ১৬ পয়সা।

প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নিট নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৭১ পয়সা। আগের বছর একই সময়ে তা ২৮ টাকা ২৯ পয়সা ছিল।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস